Verified Lyrics
Lyrics
হে জগবন্ধু, নিলাদ্রিনাথ
তুমি শ্রীহরি প্রভু তুমি জগন্নাথ
অকুলের কান্ডারি, অনাথের নাথ
তোমার আশিসে আসে, জীবনে প্রভাত
[CHORUS]
তুমি শ্রীহরি প্রভু তুমি জগন্নাথ.............
[VERSE 1]
নীলাচলে নীলমাধব, বংশীধারী
অন্ধজনের প্রভু, তুমি দিশারী
বিরাজিছো দয়াময়, সর্বলোকে
তুমি প্রভু নারায়ণ,চক্রধারী
স্মরণে রাখি তোমারে,সদা দিন রাত
[CHORUS]
তুমি শ্রীহরি প্রভু তুমি জগন্নাথ...........
[VERSE 2]
ত্রেতা যুগে রাম তুমি, কৃষ্ণ দ্বাপরে
পুজি গো তোমারে জয়, জগদীশ হরে
তব মহিমায় হলো,পুরী শ্রীধাম
শ্রীধাম দর্শনে পুরে,সবই মনস্কাম
করো গো হে দয়াময়,কৃপা- বারিপাত
[CHORUS]
তুমি শ্রীহরি প্রভু তুমি জগন্নাথ.............
Fast Facts
Total Views
0
Last Updated
Jul 02, 2026