Verified Lyrics
Lyrics
"রইলাম পড়ে এই বাংলাতে অনেক আশা করি,২
কবে যাবো ঐ মদিনায় যাওনা আমায় বলি,
(আমি কেমনে যাবো গো
আমার দয়াল নবীজীরও বাড়ি)২, ঐ
"চাইনা আমি বাড়ি-গাড়ি চাইনা টাকা করি,২
মন যেতে চায় উরে উরে ঐ নবীজীর বাড়ি
(আমি কেমনে যাবো গো
আমার দয়াল নবীজীর ও বাড়ি)২,ঐ
"সাত সমুদ্র তের নদী কেমনে দেব পাড়ি,২
জীবন আমার ধন্য হতো গেলে নবীর বাড়ী
(আমি কেমনে যাবো গো
আমার দয়াল নবীজীর ও বাড়ি)২,ঐ
"আমার সাধ্য যে নাই কেমনে যাই নূর নবীজির বাড়ি,২
এই খলিলের মন যেতে চায় ঐ নবীজীর বাড়ি
(আমি কেমনে যাবো গো
আমার দয়াল নবীজীর ও বাড়ি) ২,ঐ
"আর কতো কাল করবো অপেক্ষা মন যে মানেনা, ২
আমি ইব্রাহিম মরার আগে নিওগো রওজায়
(আমি কেমনে যাবো গো
আমার দয়াল নবীজীর ও বাড়ি) ২,ঐ
লেখা:- ইব্রাহিম খলিল, ইউটিউব চ্যানেল (IK Gojol TV)
Fast Facts
Total Views
0
Last Updated
Jun 09, 2026