Lyrics
(Verse 1)
ভেবে কোনো লাভ নেই, বুঝেছি আমি আজ
তোমার মনে অন্য খেলা, অন্য কোনো কাজ।
জীবনটা গুছিয়ে দিতে, এসেছিলে কিছু ক্ষণ
সুন্দর কিছু মুহূর্ত দিয়ে, ভুলিয়েছিলে মন।
এখন ভাবি কেমন করে, পারলে তুমি এমন হতে?
ভাসিয়ে দিয়ে আমার ভেলা, দুঃখের এই স্রোতে।
(Chorus)
কিছু সময়ের অতিথি তুমি, ক্ষণিকের এই খেলা
বাকিটা জীবন দিয়ে গেলে, শুধুই অবহেলা।
জীবনটাকে নরক করে, চলে গেলে দূরে
তবুও কেন তোমার কথাই, বাজে আমার সুরে?
সুন্দর সেই দিনগুলো আজ, বিষের মতো লাগে
দুর্বিসহ এই বেঁচে থাকা, প্রতি নিশি জাগে।
(Verse 2)
ইগনোর করার ক্ষমতা তোমার, অসীম আমি জানি
ভালোবাসার অভিনয়টা, শুধুই ছেলেমানুষি।
যেই মানুষটা বাসতো ভালো, ভীষণ যত্ন করে
সেই মানুষই কারণ আজ, আমার চোখ ঝরে।
(Outro)
উপহার দিয়ে গেলে তুমি, একবুক হাহাকার
এই জীবনে তুমি ছাড়া, সবই অন্ধকার।
সবই অন্ধকার...
Fast Facts
Total Views
0
Last Updated
Apr 18, 2026